খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রাজ্য সরকারের নির্দেশ ছিল করোনা সতর্কতা বিধি মানতে হবে চতুর্থী অব্দি {কার্ফ্যু জারি থাকবে রাত ১১ থেকে ভোর ৫ টা অব্দি } কিন্তু বাস্তবে দেখা গেলো মহালয়ার পর থেকেই সমস্ত করোনা বিধি উড়িয়ে মণ্ডপে মণ্ডপে চলছে জমায়েত ।বিশেষকরে তৃতীয়ার রাত থেকে দর্শনার্থীদের ঢল নেমেছে কলকাতার উত্তর থেকে দক্ষিণে সব মণ্ডপে ,কোথায় ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে যাওয়ার উপক্রম হলে পুজো কর্তা ও পুলিশ মাইল আলো নেভানোর মত সিদ্ধান্ত নিয়েছে ।উৎসব মরশুমে করোনার তৃতীয় ঢেউ নিয়ে আতংকিত সরকার ।
কার্ফ্যু শিথিল হওয়ার আগেই পুজো নিয়ে মাতামাতি কলকাতার মণ্ডপে মণ্ডপে
On: Sunday, October 10, 2021 1:57 PM








