খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ভগৎ সিংহ ২৭ সে সেপ্টেম্বর ১৯০৭ জন্মগ্রহণ করেছিলেন পাঞ্জাবের লায়লাপুর জেলাতে খাদকর কল্যাণ গ্রামে ।তার বাবার নাম ছিল সর্দার কিষান সিংহ সান্ধু এবং মায়ের নাম বিদ্যাবতী ,তিনি জন্মেছিলেন দেশপ্রেমিক এক শিখ পরিবারে। এই পরিবারের কোনো না কোনো সদস্য ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জড়িত ছিলেন । এই পরিবারের কোনো সদস্য আবার কোনো সময়ে মহারাজ রঞ্জিত সিংহের সেনাবাহিনীতে যুক্ত ছিলেন । তার ঠাকুরদা আর্জুন সিংহ ছিলেন দয়ানন্দ সরস্বতী আর্যসমাজের সাথে যুক্ত ।








