খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আমপানের জেরে সল্টলেক উপনগরীর প্রায় ২৫০০ হাজার গাছ ভেঙে পড়েছে ,গতকাল সারা রাত সল্টলেকের সেক্টর ১ য়ে এন্ডিআরএফ এবং যৌথ বাহিনী একযোগে রাস্তা সাফ করার জন্য নেমে পড়েছে ।বিধাননগর পুরকর্তৃপক্ষ আশাবাদী যে কটি গাছ রয়েছে তা আগামী সোমবারের মধ্যে সরিয়ে ফেলা যাবে ।সল্টলেকের পূর্তভবনের সামনে রাস্তায় গাছ পরে প্রধান রাস্তা ও ভবনে ঢোকার মুখ অবরুদ্ধ হয়ে পড়েছে সকাল ৮ টা থেকেই তা সরাতে শুরু করেছেন সেনা বাহিনী ছোট ছোট দলে ভাগ হয়ে ।







