খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আমপান পরিবর্তী পরিস্থিতিতে কলকাতার বিস্তীর্ণ অঞ্চল এখনো জল ও বিদ্যুৎ বিহীন একই ভাবে দুর্ভোগে পড়েছেন দুই ২৪ পরগনার বাসিন্দারা ,তারা এখনো পাচ্ছেন না কোনো বিদ্যুৎ সংযোগ এবং পানীয় জলের পরিষেবা এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের বিদ্যুৎ নিগম পর্ষদ এবং কলকাতা ইলেক্ট্রিক সাপ্লাই কর্পোরেশন কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এর সুরাহা করার নির্দেশ দিয়েছেন ,পথ ঘাট পরিষ্কার করার জন্য রাজ্যে নেমেছে সেনা গতকাল থেকে কাজ শুরু করেছেন তারা ।







