খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :আজ উত্তর ২৪ পরগনার রহড়া থানার অন্তর্গত গ্রাম পঞ্চায়েতে দোপড়িয়া থানার বাসিন্দারা বিদ্যুৎ এবং পানীয় জলের দাবিতে আজ সকাল থেকে ব্যারাকপুর কল্যানইএক্সপ্রেস ওয়ের দোপড়িয়া মোড় আটকে দেয় তিন ঘন্টা ধরে চলে প্রবল বিক্ষোভ ।তাদের দাবি ঝড়ের আগে থেকেই বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়া হয়েছে যা আজ দুপুর অব্দি আসেনি ।অবরোধ তুলতে ঘটনাস্থলে আসে রহড়া থানার বিশাল পুলিশ বাহিনী অবরোধ না ওঠায় বাসিন্দা দের সঙ্গে ধস্তাধস্তি হয় এবং পরে লাঠিচার্জ করে পুলিশ ,পরে প্রশাসনেরহস্তক্ষেপে অবরোধ ওঠে ।
ঘূর্ণিঝড়ের জেরে বিদ্যুতের দাবিতে বিক্ষোভ রহড়া থানার বন্দিপুরের বাসিন্দা দের
On: Saturday, May 23, 2020 8:18 PM







