কেরল তামিলনাড়ু অসম ও পন্ডিচেরী দেখালো হিংসা ছাড়াও ভোট করা যায়

On: Wednesday, April 7, 2021 11:40 AM

গতকাল  কেরল তামিল নাড়ু অসম  এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চল পন্ডিচেরি তে  মোটের  উপরে সংঘর্ষ ছাড়াই ভোট শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে ।অথচ একই দিনে পশ্চিমবঙ্গের তৃতীয় দফার ভোটে  সারা দেশ দেখলো বিপুল অশান্তির  চেহারা । অসমে ১২৬ টি আসনের মধ্যে  বিজেপি বেশিরভাগ আসন পাবেন বলে জানান হেমন্ত বিশ্বশর্মা ,ওপর প্রান্তে কংগ্রেস এবং ইউডিএফের জোট সরকারে আসতে  পারবেন না বলে তিনি জানান ।কংগ্রেসের দাবি পাশা উল্টেও যেতে পারে ।