বিদেশে টিকা পাঠানো নিয়ে অনড় প্রধানমন্ত্রী

On: Wednesday, April 14, 2021 12:21 PM

দেশের  করোনা ভ্যাকসিনের ভাঁড়ারে টান  পড়েছে ।এই অবস্থায় রাহুল ও সোনিয়া গান্ধীর দাবি ছিল ,বিদেশে করোনা ভ্যাকসিন প্রতিষেধক রফতানি বন্ধ রাখার । কিন্তু গতকাল মঙ্গলবার বিদেশ মন্ত্রকের আন্তর্জাতিক সম্মেলন য়ে  আলোচনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান টিকা কূটনীতির অবস্থান থেকে তিনি সরছেন না ।আজ থেকে শুরু হচ্ছে তিন দেশের রাইসিনা আলোচনা ,উপস্থিত থাকবেন  অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ,ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট এবং ফ্রান্সের বিদেশ মন্ত্রী ।প্রধানমন্ত্রী বলেন  পাসপোর্টের রং  বিচার না করে এই করোনা পরিস্থিতি তে সবার পাশে দাঁড়াতে চায় ভারত ।