গতকাল তৃণমূলের ছাত্র সংগঠনের মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করেন । তিনি বলেন সারা ভারত থেকে ৫০০ দল এনে বাড়ি বাড়ি সমীক্ষা করা হচ্ছে ,কার নাম বাদ দেওয়া যায় ।আপনাদের বলছি কাউকে কোনো তথ্য দেবেন না ,তাহলে নাম কেটে দেবে । তিনি রাজ্য সরকারি কর্মচারিদের প্রতি ইঙ্গিত পূর্ণ মন্তব্য করে বলেন নির্বাচন কমিশন আসে আর যায় রাজ্য সরকার থেকে যায় ।
মুখ্যমন্ত্রী নির্বাচন প্রক্রিয়া নিয়ে হুঁশিয়ারি দিলেন ওই কাজে যুক্ত কর্মীদের বিরুদ্ধে
On: Friday, August 29, 2025 10:00 AM




