পশ্চিমবঙ্গে প্রার্থী বাছাইয়ে জোর দিচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব

On: Friday, February 6, 2026 9:16 AM

গত পরশু রাজ্যে দলের পরিস্থিতি ,আগামী দিনে আন্দোলনের অভিমুখ কোন দিকে যাবে তাই নিয়ে উভয় কক্ষের সাংসদ নিয়ে মিটিংয়ে বসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি ।তার পরেই বাংলার সাংসদ দের বিশেষ বৈঠক করেন দায়িত্ব প্রাপ্ত্য নেতা ভূপেন্দ্র যাদব । তিনি সংসদ দের কাছে জানতে চান ,তাদের বিধানসভা পিছু যারা স্বচ্ছ ভাবমূর্তি ,জনপ্রিয় ও কাজের লোক এবং জেতার সম্ভাবনা আছে ,বিধানসভা প্রতি এমন তিন জনের নাম কেন্দ্রীয় নেতৃত্ব কে দিতে হবে । নেতার অনুগামী দের টিকিট পাইয়ে দেওয়ার দিন শেষ ।