রাজ্যে বাণিজ্যিক ভাবে শুরু হলো তৈল উৎপাদন

On: Saturday, August 29, 2026 10:36 AM

গতকাল অশোকনগরের বাইগাছি তৈল ক্ষেত্র থেকে ১২০০ লিটারের অপরিশোধিত তেলের প্রথম বাণিজ্যিক চালান ট্যাঙ্কারের করে হলদিয়ার উদ্দেশ্যে রওয়ানা দিলো । তার ফলে গোটা রাজ্যের শিল্প ও অর্থনৈতিক ক্ষেত্রে নতুন সম্ভাবনা দেখা দিয়েছে । পতাকা নেড়ে ও নারকেল ভেঙে এই কাজের শুভ সূচনা করেন অশোক নগরের বিধায়ক ডাক্তার সুময় হীরা । উপস্থিত ছিলেন ওএনজিসির ডিরেক্টর ও এক্সপ্লোরাশেন সহ সংস্থার একাধিক আধিকারিক । অপরিশোধিত তেল সেপারেটর ও ইটিভির মাধ্যমে প্রাথমিক ভাবে পরিশোধন করে হলদিয়া তে পাঠানো হচ্ছে ।