খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল নয়া দিল্লিতে বিজেপির সদর দফতরে অমিত শাহের নেতৃত্বে বিজেপির নির্বাচনী বৈঠক হয় । মূলত পশ্চিমবঙ্গ এবং উত্তর প্রদেশের প্রার্থী তালিকা নিয়েই ওই বৈঠক করা হয় । সূত্রের খবর পশ্চিমবঙ্গ থেকে দলের ২৭ জন প্রার্থীর নামের তালিকা চূড়ান্ত হয়ে গিয়েছে । খুব সম্ভবত দিলীপ ঘোষ লড়বেন মেদিনীপুর থেকে ,সৌমিত্র খা এবং অনুপম হাজরা লড়বেন বিষ্ণুপুর এবং যাদবপুর আসন থেকে ,ব্যারাকপুর থেকে অর্জুন সিংহ এবং আসানসোল থেকে বাবুল সুপ্রিয় ।
আজ বিজেপির চূড়ান্ত পর্বে রাজ্যের ২৭টি আসনে প্রার্থী তালিকা
On: Thursday, March 21, 2019 7:50 PM





