খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:বিশ্বকাপ ক্রিকেট ম্যাচ উপভোগ করতে লন্ডনের ওভালে সমবেত হয়েছিলেন ভারতীয় ক্রিকেট ভক্তরা। স্টেডিয়ামের বাইরে এক ব্রিটিশ নাগরিককে ঝালমুড়ি বিক্রি করতে দেখে রীতিমতো অবাক হয়ে যান তাঁরা। যে ঝালমুড়ি কলকাতার স্ট্রিট ফুড হিসেবে জনপ্রিয়, সেটা কিনা বিদেশের মাটিতে পেয়ে বিস্মিত হয়েছেন ভক্তরা। সম্প্রতি ভারত ও অস্ট্রেলিয়ার ম্যাচ চলার সময় ঝালমুড়ি বিক্রির দৃশ্য দেখা যায়। ব্রিটিশ ওই নাগরিকের ঝালমুড়ি বিক্রির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অন্যদের মধ্যে অভিনেতা অমিতাভ বচ্চন ট্যুইটারে ভিডিওটি শেয়ার করে প্রশংসা করেছেন। ঝালমুড়ি বিক্রেতা ওই ব্যক্তির নাম অ্যাঙ্গাস ডিনুন। তিনি একজন শেফ (রাঁধুনি)। লন্ডনে তিনি ‘ঝালমুড়ি এক্সপ্রেস’ নামে একটি দোকান চালান।
Latest News
অলৌকিক নয় বাড়ির মজবুত ভীত অটল রেখেছে নেপালের সবুজ বাড়িটিকে
September 2, 2026
লিওনেল মেসির বিদায় আর্জেন্টিনা কে বিশ্ব ফুটবল মহল তোলপাড়
September 1, 2026
রিসার্ভ ব্যাঙ্কের প্রত্যাশা ছাড়িয়ে আর্থিক বৃদ্ধি এপ্রিল জুন ত্রৈমাসিকে
September 1, 2026
ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক বৈঠক আজকে অনুষ্ঠিত হবে কলকাতায়
August 31, 2026
গিল্ড কর্তা ত্রিদীপ বাবু বললেন, আগামী বইমেলা তারাই করছেন
August 31, 2026







