খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল জামশেদপুর স্টেডিয়ামে আই লীগের আগে প্রস্তুতি ম্যাচে ইস্টবেঙ্গল ক্লাব ২-০ গোলে হারালো জামশেদপুর এফসি কে তার ঘরের মাঠে । প্রথম অর্ধে খেলা গোল শুন্য থাকার পরে ৭৪ মিনিটে পরিবর্তিত খেলোয়াড় অভিজিৎ সরকার ইস্টবেঙ্গলের হয়ে প্রথম গোল করেন । ৮৭ মিনিটের মাথায় খাইমে সান্তোস কোলাডো ইস্টবেঙ্গল কে ২-০ গোলে এগিয়ে নিয়ে যায় । আগামী ৪ ডিসেম্বর কল্যাণী স্টেডিয়ামে ইস্টবেঙ্গল তার প্রথম আইলীগ ম্যাচ খেলবে রিয়্যাল কাশ্মীরের বিরুদ্ধে ।
প্রস্তুতি ম্যাচে জামশেদপুর কে হারালো ইস্টবেঙ্গল
On: Friday, November 22, 2019 11:01 AM





