স্বাধীনতার আগে স্বাধীনতা দিবস

On: Friday, August 14, 2020 1:44 PM

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক :১৯২৯ সালে  ভারতীয়  জাতীয় কংগ্রেসের লাহোর  অধিবেশনে পূর্ণ স্বরাজ  ঘোষণা পত্র  বা ভারতের  স্বাধীনতার ঘোষণা পত্র গৃহীত  হয়  এবং ২৬ সে জানুয়ারী তারিখটি কে ভারতের স্বাধীনতা দিবস হিসাবে ঘোষণা করা হয় । ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয় নাগরিকদের  আইন অমান্যের জন্য প্রতিজ্ঞা বদ্ধ হওয়ার ডাক দেয়  এবং যতদিন  না ভারত সম্পূর্ণ স্বাধীনতা অর্জন করে ততদিন অব্দি সময়ে সময়ে কংগ্রেসের নির্দেশ পালন করতে বলে  উল্লেখ্য ১৯৩০ সালে চেন্নাই কংগ্রেস অধিবেশন থেকে ১৯৪৬ সাল  অব্দি ২৬ সে জানুয়ারী তারিখটি কে কংগ্রেস  ভারতের স্বাধীনতা  দিবস হিসাবে পালন করেছিল ।