দ্বিতীয় বিশ্ব যুদ্ধ ব্রিটেনে লেবার পার্টির সরকার ও ভারতের স্বাধীনতার দিন ঘোষণা

On: Friday, August 14, 2020 1:46 PM

খবর  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ১৯৪৬ সালে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের  পরে যুক্তরাজ্যের অর্থ ভান্ডার  নিঃশেষিত  হয়ে গিয়েছিলো ।সেই সময়ে  সদ্য নির্বাচিত  ক্লিমেন্ট এটলির  লেবার সরকার অনুভব করে  যে ক্রমাগত অস্থির হয়ে ওঠা ভারতের উপরে নিয়ন্ত্রণ রাখার ক্ষেত্রে  ব্রিটেনের জন সাধারণের সমর্থন পাওয়া যাবেনা  এবং এই ব্যাপারে আন্তর্জাতিক সাহায্য পাওয়া যাবেনা ।সঙ্গে যোগ হয়েছিল স্থানীয় সেনা বাহিনীর সমস্যা এই অবস্থা  তে ১৯৪৭ সালের ২০ সে ফেব্রূয়ারি  প্রধানমন্ত্রী ক্লেমেন্ট এটলি  ঘোষণা করেন ১৯৪৮ সালের ৩০ সে জুনের  মধ্যে  ব্রিটিশ  সরকার  ভারতের পূর্ণ স্বাধীনতা অনুমোদন করতে চলেছে ।