খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :শনিবার জলপাইগুড়ি জেলার মোহিতনগরের বাসিন্দা দীপক রায় তার পরিবারের চার জন সদস্যকে নিয়ে একটি গাড়িতে হলদিবাড়ি থেকে ফিরছিলেন। জোরাম মোড়ের কাছে বাঁক নিতে গিয়ে গাড়িটি পুকুরে পড়ে যায়। প্রচন্ড শব্দ পেয়ে লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক চালককে মৃত বলে ঘোষণা করেন এবং আহতদের সুচিকিৎসার জন্য জলপাইগুড়ি সুপারস্পেশালিটি হাসপাতালে পাঠান। পরে পুলিশ গাড়িটি উদ্ধার করে হলদিবাড়ি থানায় নিয়ে যায়। রবিবার বিকালে ময়না তদন্তের পর দীপক রায়ের দেহ পরিবারের লোকেদের হাতে তুলে দেওয়া হয়।
Latest News
রাজ্যের আসন্ন পুরভোটে একাই লড়বে বিজেপি
September 5, 2026
আসন্ন তিন দেশের বিরুদ্ধে FIFA Friendly ম্যাচে ভারতীয় কোচের করা ঘোষণা
September 4, 2026
পূর্ণ বন্দে মাতরম্ সঙ্গীত গাইতেই হবে সব স্কুলে
September 4, 2026
অলৌকিক নয় বাড়ির মজবুত ভীত অটল রেখেছে নেপালের সবুজ বাড়িটিকে
September 2, 2026
লিওনেল মেসির বিদায় আর্জেন্টিনা কে বিশ্ব ফুটবল মহল তোলপাড়
September 1, 2026





