চুরি যাওয়া স্কুলের সরঞ্জাম উদ্ধার

On: Tuesday, August 18, 2020 8:14 PM

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক বিগত ১২ই আগস্ট কুচিলা হাইস্কুলের গ্রিল ও তালা ভেঙে ১০টি কম্পিউটার ও অন্যান্য যন্ত্রাংশ চুরি হয়। আবার গত ২২শে জুলাই খাঁপুর হাইস্কুল থেকেও ৪টি কম্পিউটার ও অন্যান্য যন্ত্রাংশ চুরি যায়। ২টি ক্ষেত্রেই স্কুল কর্তৃপক্ষ লিখিত ভাবে থানায় অভিযোগ জানান। পুলিশ তৎপরতার সঙ্গে তদন্ত করে চুরি হওয়া কম্পিউটার সহ অন্যান্য জিনিস উদ্ধার করে। চুরি যাওয়া মালপত্র উদ্ধার হওয়ায় এবং ফেরত পাওয়ার আশায় দুই স্কুল কর্তৃপক্ষ স্বস্তির নিশ্বাস ফেলেছেন।