খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :ময়নাগুড়ি ব্লকের বাংলারঝাড় ,বড়গিলা গ্রাম দুটির সঙ্গে আমগুড়ি ময়নাগুড়ি শহরের যোগাযোগের একমাত্র রাস্তা পাকা করার কাজের শুভ সূচনা করেন জেলা সভাধিপতি। সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়ক ,সহ সভাধিপতি , পঞ্চায়েত সমিতির সদস্যরা। গ্রামে উৎপাদিত কৃষিপণ্য শহরে নিয়ে যাওয়া ছাড়াও কয়েক হাজার মানুষ এই রাস্তা ব্যবহার করেন। এই পথেই একটি সেতুর হাল খুব খারাপ থাকায় সেটির ও পুনর্নির্মাণ হবে। রাস্তা তৈরির খরচ প্রায় ২ কোটি টাকা। ১ বছরের মধ্যে রাস্তার কাজ শেষ করতে বলা হয়েছে।
Latest News
আদানি এনার্জি পরমাণু বিদ্যুৎ ক্ষেত্রে পা রাখলো
April 22, 2026
সম্রাট চৌধুরী বিহারের মুখ্যমন্ত্রী হয়ে
April 21, 2026
ড্ৰাই ডের ফলে রাজস্ব ক্ষতি ১৪০০ কোটি
April 21, 2026
ভোটের মুখে তৃণমূল নেতাদের বাড়ি এবং অফিসে ইডি আর আয়কর অভিযান
April 18, 2026





