নকল মদ উদ্ধার

On: Thursday, September 24, 2020 7:09 PM

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :ডালখোলার ভূষামোনি  থেকে লক্ষাধিক টাকার জাল মদ উদ্ধার করল  ডালখোলা থানার পুলিশ। ধৃতের নাম চন্দন দাস। এই  তল্লাশি শুরুর  ঠিক আগেই  এক ব্যক্তি পালিয়ে যায়।  সোমবার রাতে ডালখোলা পুরসভার  ৩নম্বর ওয়ার্ডের ভূষামোনি এলাকায় পুলিশ একব্যক্তির বাড়িতে অভিযান চালায় এবং প্রচুর নকল মদ, ছিপি, খালি বোতল, স্টিকার আটক করে। ১ টি গাড়ি ও একটি বাইক আটক করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।