সরকারি এ সি বাস বেসরকারী হাতে যাচ্ছে

On: Friday, September 25, 2020 8:43 PM

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:একদিকে টানা লোকসান  সঙ্গে রক্ষনাবেক্ষনের বিপুল খরচ  তাই সব দিক বিচার বিবেচনা করে এ সি বাসগুলির জন্য বেসরকারী  সংস্থাকে  টিকিট  সেলিং এজেন্ট হিসাবে নিয়োগ করবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম। তাদের হাতে এখন ১৫ টি এ সি  বাস আছে।  ১২ টি বাস   বেসরকারী হাতে দেওয়া হবে। এ জন্য টেন্ডার ডাকা হয়েছে। বাসগুলির দেখাশোনা ও মেরামত বেসরকারি সংস্থা করবে। তবে মালিকানা থাকবে নিগমের হাতে  এবং  নির্দিষ্ট রুটে  বাস চালাতে হবে।