টিমের প্রাকটিস নিয়ে হাবাস অসন্তুষ্ট

On: Wednesday, November 18, 2020 8:57 AM

শুরুতেই মোহনবাগানের দুটি কঠিন ম্যাচ।শুক্রবার  কেরালার পর ২৭ শে  নভেম্বর ইস্টবেঙ্গলের সঙ্গে ডার্বি  ম্যাচ।এটিকে  মোহনবাগান কোচ হাবাস জানান কোভিদের জন্য নানা সমস্যা দেখা যাচ্ছে। যতটা প্রাকটিস প্রয়োজন তা  করা যায় নি। প্রাকটিস কম হওয়ার জন্য চোট আঘাতের প্রবল সম্ভাবনা  রয়েছে। ফাঁকা গ্যালারিতে ম্যাচ হওয়ায় ফুটবলাররা  মানসিক চাপ অনুভব করবে। উল্লেখ্য  গতবারের ২ ম্যাচেই কেরালার বিরুদ্ধে এটিকে  হেরেছিল।