Bigg Boss Bangla-র host হিসেবে Sourav Ganguly-এর আগমন ঘিরে শুরু থেকেই ছিল যথেষ্ট কৌতূহল। ক্রিকেট মাঠে যিনি তাঁর ঠান্ডা মাথার জন্য পরিচিত, তিনি কি সামলাতে পারবেন এমন একটি house, যেখানে প্রতিনিয়ত তৈরি হচ্ছে ঝামেলা, আবেগ, ego এবং বদলে যাওয়া equations?সাম্প্রতিক Weekend episode যেন সেই প্রশ্নেরই একটা স্পষ্ট উত্তর দিয়ে দিল।House-এর উত্তেজনা যত বাড়ছে, Ganguly-র handling-ও ততটাই নজর কাড়ছে। তাঁর warning-এ যেমন রয়েছে দৃঢ়তা, তেমনই তাঁর প্রশ্ন contestants-দের যথেষ্ট অস্বস্তিকর জায়গায় দাঁড় করিয়েছে। এমনকী পরিস্থিতি যখন তীব্র উত্তেজনার দিকে গিয়েছে, তখনও কথোপকথনের নিয়ন্ত্রণ নিজের হাতে রেখেছেন তিনি।তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে তাঁর রাগ প্রকাশের ধরন।গলার স্বর চড়ানো বা অযথা aggressive হয়ে ওঠার বদলে, Ganguly-র কয়েকটি কথা এবং তাঁর দেওয়া warning-ই অনেক সময় যথেষ্ট impact তৈরি করেছে। বরং তাঁর শান্তভাবে বলা কথাগুলিই যেন তাঁর authority আরও বাড়িয়ে দিয়েছে।
আর এখানেই আবারও মনে পড়ে যায় ক্রিকেট মাঠের সেই Sourav Ganguly-কে— চাপের মুহূর্তেও ঠান্ডা মাথায় পরিস্থিতি বুঝে, ঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যাঁর অন্যতম বড় শক্তি ছিল।
কোনও contestant-এর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা হোক, accountability চাওয়া হোক কিংবা কোনও conflict-কে সরাসরি address করা— Bigg Boss-এর house-এও সেই একই leadership instinct-এর ছাপ দেখা যাচ্ছে, যা একসময় ক্রিকেট মাঠে তাঁর captaincy-কে আলাদা করে তুলেছিল।Contestants-রা নিজেদের strategy এবং alliance নিয়ে game খেলছেন ঠিকই। কিন্তু Weekend episode-গুলি আরও একটি interesting dynamic সামনে এনেছে— এমন একজন host, যিনি খুব কাছ থেকে game-টা observe করছেন এবং প্রয়োজন হলে যারা game খেলছে, তাদেরই প্রশ্ন করতে পিছপা হচ্ছেন না।মঞ্চ বদলেছে, game বদলেছে— কিন্তু captain-এর authority এখনও একই রকম স্পষ্ট।আর Bigg Boss Bangla-র house-এর equations যতই unpredictable হয়ে উঠছে, ততই নজর থাকছে Sourav Ganguly-র পরবর্তী Weekend interaction-এর দিকে।কারণ পরের Weekend-এ Dada-র darbar-এ কার পালা, সেটাই এখন দেখার।








