খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ওয়েস্টবেঙ্গল বাস – মিনিবাস ওউনার্স এসোসিয়েশনের তরফ থেকে আগামী সোমবার থেকে উত্তর কলকাতার সব কটি রুটে বাস মিনিবাস ধর্মঘটের ডাক দিলো তারা । এসোসিয়েশনের যুগ্ন সম্পাদক বলেন টালা সেতুর বন্ধের কারণে ,ঘুর পথে বাস চালাতে গিয়ে প্রবল লোকসানের মধ্যে পড়ছে তারা । যাত্রী সংখ্যা এবং ট্রিপ কমেছে তাদের । সরকার কে একাধিক বার এই সমস্যার কথা জানিয়েও কোনো সুরাহা হয়নি । বাস চালানোর ক্ষতি টানতে না পেরে তারা ধর্মঘটে যাবেন বলে ঠিক করেছেন ।
আগামী সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিলো মালিক পক্ষ
On: Friday, December 6, 2019 11:21 AM






