খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহার হাত ধরে বর্ধমানের কেতুগ্রামে তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্য সহ পাঁচ শতাধিক কর্মী যোগ দিলেন বিজেপি তে । এই ছাড়াও কংগ্রেস ,সিপিএম এবং বামফ্রন্টের অন্য শরিক দল থেকেও কর্মীরা যোগ দিয়েছেন বিজেপিতে । রাহুল সিনহা বলেন শাসক দলের দুর্নীতি থেকে রেহাই পেতেই দলে দলে লোক বিজেপিতে যোগদান করছেন ,উল্লেখ্য ২৯ সে এপ্রিল কেতুগ্রামে লোকসভার ভোট ।
তৃণমূলে ভাঙ্গন ধরিয়ে পঞ্চায়েত সমিতি সদস্য সহ পাঁচশো কর্মী যোগ দিলেন বিজেপি তে
On: Sunday, April 21, 2019 6:44 PM





