ঠান্ডার মধ্যে জলকামান ও ভিড়ে কাঁদানে গ্যাস ছুঁড়েও কোন লাভ হল না। পাঞ্জাব -হরিয়ানা সীমান্ত ছাড়িয়ে কৃষকেরা এখন হরিয়ানা- দিল্লি সীমান্তে পৌঁছেছে। প্রবল প্রতিরোধ সত্ত্বেও তাঁরা দিল্লির কাছে পৌঁছে গেছে। চাপের মুখে আজ সরকার বলেছে তাঁরা নিরঙ্কারি ময়দানে শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ জানান। কিন্তু কৃষক সংগঠন সেখানে যেতে রাজি নয়। তাঁরা হরিয়ানা – দিল্লি সীমান্তের বিভিন্ন জায়গায় ধর্নায় বসবেন। কৃষিমন্ত্রী কৃষকদের আন্দোলন প্রত্যাহার করে আলোচনায় বসতে বলেছেন।
Latest News
৯ ই মার্চ কলকাতা আসছে কমিশনের ফুল বেঞ্চ
March 3, 2026
অভিষেক শর্মা যেন বাদ দেওয়া না হয়
March 3, 2026






