খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বৃদ্ধ শশুর শাশুড়ির দেখভাল না করলে এই বার থেকে শাস্তি হতে পারে জামাই এবং পুত্রবধূ দের । অভিভাবক ও প্রবীণদের রক্ষনাবেক্ষন এবং পরিচর্যা সংক্রান্ত আইনের সংশোধনী আনতে প্রস্তাবিত বিলে রাখা হয়েছে এমন ধারা । কেন্দ্রীয় মন্ত্রী সভা সবুজ সংকেত দিয়েছে সংসদে এটি পেশ করার জন্য । এই আইন অমান্যকারীদের জন্য তিন মাসের কারাদণ্ড অথবা কমপক্ষে ৫ হাজার টাকার জরিমানা অথবা দুই হতে পারে এক সাথে । পরিচর্যার সাথে বয়স্ক দের নিরাপত্তার ব্যবস্থাও যোগ করা আছে ।
প্রবীণদের রক্ষা করতে পরিচর্যা সংক্রান্ত আইনের সংশোধন
On: Friday, December 6, 2019 11:01 AM






