গতকাল মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির অফিসে সাংবাদিক সম্মেলন করে ,স্থানীয় বিধায়ক সৈকত পাঁজা ডি আর সি এস ,সিজিও এবং কো অপারেটিভ ইন্সপেক্টরের তৈরি রিপোর্টের ভিত্তিতে একাধিক অনিয়ম ও বেআইনি নিয়োগের তথ্য তুলে ধরেন । তিনি বলেন বিভিন্ন ছোট ছোট কোল্ড স্টোরেজ কে প্রায় ২৪কোটি ২৫ লক্ষ্য টাকা ঋণ দেওয়া হয়েছিল ,কোনো মর্টগেজ বন্ধক ছাড়া এবং কোনো বোর্ড মিটিং য়ে এই ঋণ দেওয়ার রিসোলিউশন পাশ হয়নি । ২৫ সালে মহামায়া ও নারায়ন কোল্ড স্টোরেজ কে ৩২ কোটি টাকা ঋণ দেওয়া হয় যার মধ্যে ৩১ কোটি টাকাই বকেয়া রয়েছে । আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে সোসাইটির কর্তা ব্যক্তিদের বিরুদ্ধে ।
মন্তেশ্বরের বিজেপি বিধায়ক ফাঁস করলেন ৪০ কোটি টাকার কো অপারেটিভ দুর্নীতির কথা তথ্য সমেত
On: Thursday, November 26, 2026 9:53 AM





