সিবিআইয়ের জালে ধরা পড়ল বেটিং অ্যাপের মাথা সৌরভ চন্দ্রকর

On: Monday, November 2, 2026 10:51 AM

অবশেষে CBI-এর জালে ধরা পড়ল মহাদেব বেটিং অ্যাপের মাথা সৌরভ চন্দ্রকর। রবিবার ওমানের মাস্কট থেকে তাকে ভারতে ফিরিয়ে আনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইন্টারপোলের রেড কর্নার নোটিশ জারির পরে রয়্যাল ওমান পুলিশ সৌরভকে খুঁজে বের করে আটক করে। সোমবার রায়পুরের বিশেষ আদালতে তাকে পেশ করা হবে।