আজ ISL-এ ইস্টবেঙ্গলের মুখোমুখি হচ্ছে ইন্টার কাশী

On: Friday, October 23, 2026 11:02 AM

আজ পুনের মাঠে ISL-এর দ্বিতীয় খেলায় ইস্টবেঙ্গল মিলিত হচ্ছে Inter Kashi-র বিরুদ্ধে। কোচ হাবাসের চিন্তা এখন একটা নয়, দুটি। ফুটবলারদের ক্লান্তির পাশাপাশি মঙ্গলবার AFC Champions League- ২ এ আল সিবের বিরুদ্ধে নামবেন মোহাম্মদ রশিদের দল ওমানের ক্লাব আল সিবের বিরুদ্ধে। হাবাস সাংবাদিক বৈঠকে বলেন, “দলে কয়েকটি পরিবর্তন করব। অনেক ফুটবলার রয়েছে, যারা সুযোগ পাওয়ার জন্য প্রস্তুত।” তিনি আরও বলেন, দলের ফুটবলারদের তাদের সেরাটা দিতে হবে। যে দল ট্রফি জিততে চায়, সেই দলের এই সমস্ত ছোটখাটো ভাবনা নিয়ে ভাবলে চলবে না। আমরা সব রকমের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। ইস্টবেঙ্গল শিবিরের জন্য আরেকটি সুখবর। লগ্নিকারী সংস্থা হলদিয়া পেট্রোকেমিক্যালসের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত হওয়ার মুখে।