বিশ্ব ব্যাডমিন্টনের আসর বসতে চলেছে নয়াদিল্লিতে

On: Wednesday, August 5, 2026 9:52 AM

গতকাল প্রকাশ পেলো বিশ্ব ব্যাডমিন্টনের বাছাই তালিকা । মহিলাদের যে বাছাই তালিকা প্রকাশ হয় তাতে ৯ নম্বর স্থানে আছে পিভি সিন্ধু । পুরুষদের ডাবলসে পঞ্চম স্থানে রয়েছে রাঙ্ক রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি । পুরুষদের সিঙ্গলসের বাছাই তালিকা তে ১৪ নম্বরে আছে লক্ষ্য সেন ,আর মিক্সড ডাবলসে ১৫ নম্বরে আছে ধ্রুব কপিলা এবং তানিশা ক্রাস্ত জুটি । আগামী ১৭ থেকে ২৩ অগাস্ট নয়াদিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে বসতে চলেছে বিশ্ব ব্যাডমিন্টনের সব থেকে বড় আসর । তার ফলে ঘরের দর্শকদের সামনে সিন্ধু ,লক্ষ্য ,স্বাত্বিক চিরাগ দের লড়াইয়ের দিকে থাকবে বাড়তি নজর ।