সোমবার বৃষ্টি বিগ্নিত ঘরের মাঠে কলকাতা ফুটবল লিগে ইস্টবেঙ্গল বেহালা এস এস য়ের সাথে ড্র করলো । খেলার পঞ্চম মিনিটে বেহালা কে এগিয়ে দেন শ্লোক তিওয়ারি । ইস্টবেঙ্গল ডিফেন্স বেহাল অবস্থা ফুটে ওঠে । ৩১ মিনিটে বিজয় মুর্মুর হেডে সমতা ফেরায় ইস্টবেঙ্গল ,৩৮ মিনিটে মাথায় শ্লোক তিওয়ারি আবার বেহালা কে এগিয়ে দেন । প্রথম অর্ধের শেষ দিকে প্রবল বজ্রপাত ও বৃষ্টির জন্য খেলা বন্ধ হয় । ৪৭ মিনিটে সুখরাম সর্দারের গোলে বেহালা এগিয়ে যায় ৩-১ ফলাফলে । ৬৩ মিনিটে মোহাম্মদ বেলাল ব্যবধান কমান ৩-২। এক্সট্রা টাইমে ইস্টবেঙ্গলের হয়ে সমতা ফেরান মনতোষ মাঝি ফলাফল হয় ৩-৩। দর্শকরা বেহালা এস এস য়ের লড়াকু মনোভাবের প্রশংসা করেছে ।
সি এফ এলে ইস্টবেঙ্গল ড্র করলো বেহালা এস এস য়ের সাথে
On: Tuesday, August 4, 2026 9:10 AM





