স্পেন জিতল

On: Saturday, July 3, 2021 8:02 PM

আগের  ম্যাচে স্পেনের গোলরক্ষক দলকে নিজ গোল করে পিছিয়ে দিয়েছিলেন। আজ সুইসদের বিরুদ্ধে টাইব্রেকারে তিনি  দুটি পেনাল্টি শট আটকে দিয়ে দলকে সেমিফাইনালে তুললেন। ১২০ মিনিট খেলার পর ফল ছিল ১-১।  ৮ মিনিটে সুইজারল্যান্ডের জাকারিয়া সেম সাইড  গোল করেন। ৬৮ মিনিটে খেলায় সমতা ফেরান সুইসদের শাকিরি। ৭৭ মিনিটে লালকার্ড দেখেন ফ্রিউলার এবং তারপর সুইসরা ১০ জনে বাকি সময়  লড়াই করে।