অজগর উদ্ধার

On: Wednesday, August 19, 2020 6:39 PM

খবর ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক :সোমবার বনদপ্তরের অপালচাঁদ রেঞ্জের  কর্মীরা বাঁশগাছ থেকে একটি অজগর উদ্ধার  করেন । এটি ক্রান্তি  গ্রাম পঞ্চায়েতের  উত্তর খালপাড়া এলাকা থেকে উদ্ধার করা হয়। গ্রামবাসীরা বাঁশঝাড়ে প্রথমে  অজগরটিকে দেখতে পান। সঙ্গে সঙ্গে বনদপ্তরে খবর পাঠানো হয়। কাঠামবাড়ী বনদপ্তর থেকে কর্মীরা এসে দেখেন অজগরটি একটি বাঁশঝাড়ের  মাথায় কয়েকটি বাঁশের সঙ্গে পেঁচিয়ে আছে। তারা অক্ষত অবস্থায় অজগরটিকে উদ্ধার করেন এবং পরে সেটিকে অপালচাঁদ  জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।