আর এল ডি মমতাকে চায়

On: Friday, August 13, 2021 7:58 PM

সামনের বছর উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন|এই ভোটে বিজেপিকে চাপে  রাখার জন্য  বিরোধীরা যাতে একসঙ্গে লড়তে পারে সে কারণে আর এল ডি  নেতা জয়ন্ত চৌধরী সব দলকে বাংলার মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে বলেছেন। কারণ তিনি পশ্চিমবঙ্গে ভোটের লড়াইতে বিজেপিকে ধরাশায়ী করেছেন। কৃষক আন্দোলন না মেটায়  পশ্চিম উত্তরপ্রদেশ  নিয়ে সমস্যায় বিজেপি। তারা অনেক পরিকল্পনা করছে কৃষকদের বোঝাতে কিন্তু তাতে ক্ষোভ  কমবে বলে দলের নেতারাই মনে করেন না।