বুধবার বিকালে কালচিনির রাজাভাত চাবাগানের নিকাশি নালায় একটি মৃত চিতাবাঘ দেখতে পাওয়া যায়। খবর পেয়ে বনকর্মীরা চিতাবাঘের দেহ উদ্ধার করেন। ময়নাতদন্ত এর জন্য দেহটি প্রাণী হাসপাতালে পাঠানো হয়েছে। চিতাবাঘটির গলায় সামান্য ক্ষত দেখা গেছে। মনে করা হচ্ছে বাগানের ফেন্সিঙের ব্লেডে প্রথম জখম হয় এবং পরে ক্ষত সংক্রমণ হওয়ায় এটির মৃত্যু হয়েছে।
Latest News
৯ ই মার্চ কলকাতা আসছে কমিশনের ফুল বেঞ্চ
March 3, 2026
অভিষেক শর্মা যেন বাদ দেওয়া না হয়
March 3, 2026
হোলির চারদিন হাওড়ার ক্যাব রোড ও তার আশ পাশ বন্ধ থাকবে
March 1, 2026







