ছট উপলক্ষে কলকাতা তে প্রচুর সু বন্দোবস্থের ব্যবস্থা করছে রাজ্য সরকার

On: Saturday, November 14, 2026 12:49 PM

ছট পুজোর উপলক্ষে ঘাট যাতে পরিষ্কার থাকে তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে । দক্ষিণ কলকাতার গল্ফগ্রিনে ৩টি কসবা তে তিনটি ,বিজয়গড় ,রুবি হাসপাতাল ,সাউথ সিটি ও পাটুলিতে একটি করে নোনা ডাঙ্গা তে দুটি করে ঘাট তৈরি করা হবে । পুরসভা সূত্রে জানা গেছে ঘাট পরিষ্কারের জন্য তৈরি করা হবে জেট স্প্রে এবং পুণ্যার্থীদের জন্য বায়ো টয়লেট ,পোশাক বদলের ঘর ও পানীয় জলের ব্যবস্থা থাকবে । ছট উপলক্ষে ভিড় নিয়ন্ত্রণে ও নিরাপত্তার জন্য পুলিশি ব্যবস্থা থাকবে ।