নিউ কোচবিহার পর্যন্ত বিদ্যুৎ ইঞ্জিন আগামী মাসে

On: Monday, November 23, 2020 5:38 PM

নিউ জলপাইগুড়ি থেকে নিউ কোচবিহার পর্যন্ত রেলপথে বিদ্যুৎ সংযোগের কাজ প্রায় শেষ পর্যায়ে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে   নিউ কোচবিহার থেকে রাণীনগর এই ১০০ কিমি পথে ট্রায়াল  রান হবে। এরপর কমিশনার  অফ সেফটি এসে সব দেখে গেলেই ইলেকট্রিক ট্রেন চলবে। এই কাজ ২০১৮ সালে শুরু হয়। এবছর এপ্রিলে পরিষেবা চালুর কথা থাকলেও লক ডাউনে কাজ পিছিয়ে যায়। এই পরিষেবা চালু হলে ট্যুরিজম,শিল্প ,বাণিজ্য ক্ষেত্রে উত্তরবঙ্গ লাভবান হবে।