কাঠচোরদের ধরতে আবার অভিযানে নামল বনদপ্তর। সোমবার দুপুরে বানারহাট ও দলগাঁ রেঞ্জের বনকর্মীরা বানারহাট থানার পুলিশকে সঙ্গে নিয়ে হলদিবাড়ি চাবাগানে হানা দেন। একটি হরিনের শিং সহ প্রায় ২৫০ সিএফটি শাল ও সেগুন কাঠ ও লগ ধরা পড়েছে। এ ছাড়া বাইকের চাকা ও তীরধনুক ও পাওয়া গেছে। চা বাগানের বাড়িগুলির মালিকেরা তালা দিয়ে সব পালিয়ে যায়। তালা ভেঙে সব জিনিস উদ্ধার করা হয়। কেউ ধরা পড়েনি। রেঞ্জার জানান আইনানুযায়ী ব্যবস্থা নিয়ে ভবিষ্যতে অভিযান চলবে।
Latest News
৯ ই মার্চ কলকাতা আসছে কমিশনের ফুল বেঞ্চ
March 3, 2026
অভিষেক শর্মা যেন বাদ দেওয়া না হয়
March 3, 2026
হোলির চারদিন হাওড়ার ক্যাব রোড ও তার আশ পাশ বন্ধ থাকবে
March 1, 2026







