জলপাইগুড়ির মাল বাজার পুরসভা এলাকায় বাইসনের আক্রমণে শুক্রবার ভোরে এক মহিলার মৃত্যু হয়। তার নাম সীতা দেবী। তিনি ফুল তোলার সময় একটি জংলী বাইসন তাকে গুঁতিয়ে দেয়। পরে বনকর্মীরা সকাল প্রায় সাড়ে নটা নাগাদ ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে বাইসনটিকে কাবু করেন। ক্রেনের সাহায্যে তাকে গোরুমারায় নিয়ে যাওয়া হয়। পরে জানা যায় বাইসনটি বাঁচে নি। তবে বনদপ্তর এব্যাপারে এখনো কিছু জানায় নি।
Latest News
৯ ই মার্চ কলকাতা আসছে কমিশনের ফুল বেঞ্চ
March 3, 2026
অভিষেক শর্মা যেন বাদ দেওয়া না হয়
March 3, 2026
হোলির চারদিন হাওড়ার ক্যাব রোড ও তার আশ পাশ বন্ধ থাকবে
March 1, 2026







