এবছর একেবারে তিন গুন দাম বেড়েছে আলুবীজের। প্রতি বস্তা আলুবীজের দাম ২৭০০ টাকা থেকে বেড়ে হয়েছে ৭০০০ টাকা। ফলে ক্ষুদ্র চাষিরা আলু ছেড়ে অন্য সবজির চাষ শুরু করেছেন। আলু বাদে সর্ষে ,ভুট্টা ,মটরশুঁটির চাষ করছেন তাঁরা। এর সঙ্গে সারের দাম ও বেড়েছে। ময়নাগুঁড়িতে আলুচাষের লক্ষ্যমাত্রা ছিল ৪ হাজার হেক্টর জমি। কিন্তু আলু চাষ হয়েছে সাড়ে তিন হাজার হেক্টর জমিতে। চাষীরা বলেন আলুর ভাল বাজারদর না পেলে প্রচুর ক্ষতি হবে।
Latest News
৯ ই মার্চ কলকাতা আসছে কমিশনের ফুল বেঞ্চ
March 3, 2026
অভিষেক শর্মা যেন বাদ দেওয়া না হয়
March 3, 2026
হোলির চারদিন হাওড়ার ক্যাব রোড ও তার আশ পাশ বন্ধ থাকবে
March 1, 2026







