মালদায় গত ২৪ ঘন্টায় ৩০৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে যা গত ৪০ বছরে হয় নি। প্রবল বৃষ্টিতে মহানন্দা, বারোমাস্যা নদীতে জল উপচে পড়েছে। চাঁচলে বন্যার মত অবস্থা দেখা দিয়েছে। ১৩ কিঃ মিঃ রাস্তা জলের তলায় চলে গিয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আরো বৃষ্টিপাত হতে পারে। বিভিন্ন নদীর বাঁধ ভেঙে পড়ার উপক্রম হয়েছে। শুক্রবার সেচ দপ্তরের আধিকারিকেরা মালদায় মহানন্দা পাড়ের বাঁধ পরিদর্শন করেন ও অবস্থা খতিয়ে দেখেন।
Latest News
৯ ই মার্চ কলকাতা আসছে কমিশনের ফুল বেঞ্চ
March 3, 2026
অভিষেক শর্মা যেন বাদ দেওয়া না হয়
March 3, 2026
হোলির চারদিন হাওড়ার ক্যাব রোড ও তার আশ পাশ বন্ধ থাকবে
March 1, 2026







