রাজ্যে আসতে চলেছে নতুন বাংলা মদ মহুল

On: Saturday, November 13, 2021 7:23 PM

সূত্রের খবর জঙ্গলমহলের মহুয়ার গন্ধ মেশানো বাংলা মদ মহুলের ব্যাপক উৎপাদন শুরু হয়ে গিয়েছে ।নতুন এই ব্রান্ডের বাংলা মদ মহুলের ৩০০ মিলিলিটার বাংলা মদের দাম পড়বে বোতল পিছু মাত্র ২৮ টাকা ।সব কিছু ঠিক ঠাক থাকলে এইশীতেই এই বাংলা মদ চলে আসবে মদ পিপাসুদের হাতে ।দাম কম হওয়াতে মদ্য পায়ীদের কাছে এটি প্রধান আকর্ষণ হতে পারে বলে ভাবছেরাজ্যের আবগারি দফতর ।এলকোহল পরিমান থাকবে ১৭.১%।চোলাই মদের রম রমা ঠেকাতে আবগারি দফতরের এই নতুন পরিকল্পনা ।