শৌচালয় ভাঙায় বিপদ

On: Wednesday, August 26, 2020 8:27 PM

খবর  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :বাড়ির  শৌচাগার  ভেঙে পড়ায় মাঠে গিয়ে প্রাকৃতিক কাজ কর্ম করতে হচ্ছে। ৯০০ টাকার বিনিময়ে পঞ্চায়েতের মাধ্যমে রাজডাঙা  গ্রাম পঞ্চায়েতের দুটি গ্রামে শৌচাগারগুলি নির্মিত হয়েছিল। বছর ঘুরতে না ঘুরতেই  সেগুলি ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। স্থানীয় পঞ্চায়েত প্রধান এই কাজ অত্যন্ত গর্হিত বলে স্বীকার করেছেন। মালের বি ডি  ও জানান  বিষয়টি নিয়ে তিনি  খোঁজ খবর  করবেন।