গতকাল ভোটদানের পরে পরেই সংঘর্ষের রূপ নেয় দত্তাবাদের বস্তি এলাকা

On: Monday, April 19, 2021 12:31 PM

ভোট পর্ব শেষ হতে না হতেই উত্তপ্ত হয়ে ওঠে বিধাননগর বিধানসভার দত্তাবাদ  অঞ্চল ।সেই খানে বিজেপি কর্মীদের  অভিযোগ  ৩৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর নির্মল দত্তের মদতে  হামলা হয় বিজেপি কর্মীদের উপরে ,৫ জন কর্মীকে মারধর করা হয় ,তাদের একজন কে গুরুতর জখম হয়ে বিধাননগর হাসপাতালে ভর্তি আছেন ।তৃণমূল কর্মীরা বলছে বিজেপির সমর্থকেরা খুনের চেষ্টা করেছিল নির্মল দত্ত কে কিন্ত স্থানীয় লোকের  হস্তক্ষেপে তিনি উদ্ধার পান ।