আজ ইউরো শুরু

On: Friday, June 11, 2021 5:24 PM

শেষ পর্যন্ত ইউরো কাপ আজ  শুরু হচ্ছে। করোনার  জন্য যা এক বছর পিছিয়ে গেছে।আজ ইতালি নামছে তুরস্কর বিরুদ্ধে। খেলা শুরু ভারতীয় সময় রাত  ১২-৩০ মিনিটে। ইতালির এবারের কোচ মানচিনি যিনি ইতালির ভক্তদের জন্য নুতুন আশা জাগিয়েছেন। ২০১৮  সল্ থেকে তারা অপরাজিত। শেষ ২৭ ম্যাচে তারা হারেনি।  তুরস্ক কখনো ইতালিকে হারাতে পারেনি তবে আগে অনেক  চমক দেখিয়েছে।