মুম্বাইয়ের শিবাজী পার্কের বেঙ্গল ক্লাবের দূর্গা পূজা

On: Tuesday, September 21, 2021 12:07 PM

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : শিবাজী পার্কের বেঙ্গলি ক্লাবের দূর্গা পূজাটি জাকজমকের জন্য অতটা পরিচিত না হলেও এইটি একটি ঐতিহ্য বাহি এবং মুম্বাইয়ের অন্যতম প্রাচীন পুজো ।একদা এই পুজোর প্রধান উদ্যোক্তা ছিলেন বিখ্যাত গায়ক মান্না দে ।এই পুজোতে সাধারণদর্শকদের সাথে বহু সেলেব্রিটিদের অষ্টমী ও নবমীর অঞ্জলিতে অংশগ্রহণ করতে দেখা যায় ।এখানকার আয়োজক কমিটি স্থাপিত স্থলে ঐতিহ্যবাহী বাঙালির গহনা ও শাড়ি বিক্রির পাশাপাশি বিক্রি হয় বাঙালির বিখ্যাত মিষ্টান্ন ,মাছের চপ ও মটন চপ ।