পূর্ণ বন্দে মাতরম্ সঙ্গীত গাইতেই হবে সব স্কুলে

On: Friday, September 4, 2026 9:59 AM

গতকাল গোল পার্কের রামকৃষ্ণ মিশনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ঘনিষ্ঠ সংগঠন বিবেকানন্দ বিদ্যা ভারতী বিকাশ পরিষদের বার্ষিক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন,”স্কুলের প্রার্থনা সভায়, বন্দে মাতরমের সম্পূর্ণ সংস্করণ গাওয়া বাধ্যতামূলক। সেই নির্দেশ অমান্য করলে বন্ধ করে দেওয়া হবে সরকারি আর্থিক সাহায্য, অন্যান্য সুযোগ সুবিধা। তিনি আরও বলেন, বর্তমান রাজ্য সরকার, স্কুল শিক্ষাতে ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য এবং জাতীয়তাবাদী মূল্যবোধ ফিরিয়ে আনতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে।