বর্তমানে লক্ষ্মীর ভান্ডারের মহিলা উপভোক্তারা ১০০০ হাজার টাকা ও সংরক্ষিত উপজাতিরা ১২০০ টাকা করে পেয়ে থাকেন । ২.২১ কোটি লোক কে এই টাকা দিতে রাজ্যের খরচা হয় ২৭ হাজার কোটি টাকা বছরে । জানা যাচ্ছে কেন্দ্রের বাজেটের ঘোষণা দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য যে এই বরাদ্দ বাড়ছে কিনা । তবে জানা যাচ্ছে গত বৃহস্পতিবার কেন্দ্রের আর্থিক সমীক্ষা তে লক্ষ্মীর ভান্ডারের মত প্রকল্প সম্পর্কে সতর্ক বার্তা দেওয়া হয়েছে ।
লক্ষ্মীর ভান্ডারের ভাগ্য নির্ধারণ হবে কেন্দ্রীয় বাজেট দেখে
On: Saturday, January 31, 2026 10:23 AM








