মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানান ,৪৮০ আধা সামরিক বাহিনীর মধ্যে ,আজকেই চলে আসছে ২৪০ কোম্পানি আধা সামরিক বাহিনী । ২৮ তারিখ চূড়ান্ত তালিকা আসার পরেই ,তারা বিভিন্ন জেলা তে যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করবেন । জানা যাচ্ছে ১ লা মার্চ থেকে ১৪ কোম্পানি যাবে পূর্ব মেদিনীপুরে ,১২ কোম্পানি থাকবে কলকাতা ও মালদা তে ,১০ কোম্পানি থাকবে দক্ষিণ দিনাজপুরে ,বিধাননগর পুলিশ কমিশনারেটেও ৪ কোম্পানি থাকবে ।মুর্শিদাবাদ ও জঙ্গিপুরে ১৬ কোম্পানি,কালিমপংয়ে ৩ কোম্পানি ,হাওড়া তে ১৫ কোম্পানি ,উত্তর ২৪ পরগণা তে ২৬ কোম্পানি ,দক্ষিণ ২৪ পরগনা তে ১৫ কোম্পানি ,বাকি জায়গায় তে ৫-৮ কোম্পানি দেওয়া হবে । সি ই ও বলেন “বসিয়ে রাখার জন্য কেন্দ্রীয় বাহিনী আনা হবে না “।
পশ্চিমবঙ্গে ২৪০ কোম্পানি আধা সামরিক বাহিনী এসেছে বিধানসভা ভোটের জন্য
On: Friday, February 27, 2026 9:57 AM






