যুবভারতী তে ইস্ট বেঙ্গল হেরে গেলো জামশেদপুর এফসির কাছে

On: Saturday, February 28, 2026 2:27 PM

গতকাল যুবভারতী স্টেডিয়ামে ইস্টবেঙ্গল জামশেদপুর এফসির কাছে হারলো ২-১ গোলে । কেভিন সিবলের অনুপস্থিতি দেখিয়ে দিলো ইস্টবেঙ্গল শিবিরের ফাঁক ফোঁকর । বিদেশী স্ট্রাইকার হিসাবে আন্তনের সঙ্গে ইউসেফ থাকলেও মাঝমাঠে ছিল নাসাউল ক্রেসপো,কিন্তু কেভিন সিবলের অনুপস্থিতি চোখে পরে । ৪০ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে প্রথম গোল টি করেন এডমুন্ড লালরিন্ডিকা ।৬১ মিনিটের মাথায় জামশেদপুরের হয়ে গোল করেন স্টিফেন ইজে । ৮৭ মিনিটে মাধী তালালের পাশ থেকে জাপানি তারকার বাক খাওয়ানো শট ইস্টবেঙ্গলের জালে জড়িয়ে যায় ফল ২-১।